ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বিজয় দিবস উপলক্ষে শহীদের স্বরনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ শহীদ স্মৃতি ফলকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ফরিদপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি রাজেন্দ্র কলেজ সরকারি ইয়াসিন কলেজ, সারদাসুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সদর উপজেলা ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সংস্থা।
জেলা ও মহানগর বিএনপিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,
সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদের স্বরন করেন।
এতে প্রথমে ফরিদপুর জেলা প্রশাসন,জেলা পুলিশ,জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন,বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিট কমান্ড ফরিদপুর,জেলা পরিষদ, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন, জেলা গনঅধিকার পরিষদ,
জেলা নাগরিক কমিটি,জেলা সিপিবি, বাসদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপারমোঃ নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ,মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,সদস্য সচিব, গোলাম মোস্তফা মিরাজ, জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক অপু ঠাকুর, সদস্য সচিব সাইফ খান ,জেলা সিপিবি’র সভাপতি আযাদ আবুল কালামসহ স্থানীয় সরকার- বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 






















