ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ৩৮৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের টাকা বিতরণ কর্মকর্তা (ডিএসও) কে হাতুড়িপেটা করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকাও উদ্ধার হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা।

গ্রেফতার হওয়া দু’জন হলো, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের হানিফ শেখের ছেলে শামীম শেখ (৩৪) ও সদর ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের সরোয়ার মুন্সির ছেলে দিদার মুন্সি (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টু মোটর সাইকেলযোগে গত ১০ জানুয়ারী এজেন্টদের সাথে টাকা লেনদেনের জন্য আলফাডাঙ্গা যান। পথিমধ্যে নওয়াপাড়া হাওড়ের ব্রিজের অদুরে চারজন দুর্বৃত্ত তাঁকে ধাক্কা দিয়ে ফেলে প্রথমে হাতুড়িপেটা করে। এরপর চাকুর ভয় দেখিয়ে তাঁর ব্যাগে রাখা ৯ লাখ ৯১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের পরনের তিনটি জ্যাকেট, একটি হাফ হাতা সোয়েটার, দু’টি শীতের টুপি ও মিন্টুর মোটর সাইকেলের কাগজপত্র পানিপাড়া ব্রিজের নিচে ফেলে যায়। এ ঘটনায় জ্যামসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিষ্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস ফয়সাল আহমেদ বাদি হয়ে ১৩ জানুয়ারী আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন।

জামাল পাশা জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার ঢাকা হতে প্রথমে শামীম শেখকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী দিদারকে আটক করা হয়। তাদের দু’জনের নিকট হতে দেড় লাখ করে তিন লাখ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত আরো দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :