ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ‌

মানিক কুমার দাসঃ

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজবুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ‌ মোহাম্মদ ইউনুস মোল্লা রাজু।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অগ্নি নির্বাপনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা আরও বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের জনগণের নিরাপত্তায় কাজ করা বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এ সংস্থাকে আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও বক্তারা জানান।

অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এর পূর্বে ‌ সকালে ‌ জাতীয় পতাকা উত্তোলন, বিভাগীয় পতাকা উত্তোলন ‌, এবং ফায়ার সার্ভিসের জরুরী উদ্ধার কাজে ব্যবহৃত ‌ বিভিন্ন যন্ত্র গুলো ও ‌  ফায়ার সার্ভিস ও সিভিল ডিভাইস প্রদর্শন করা হয়।

এ সময় ‌ ফায়ার সার্ভিস ও সিভিল ‌ ডিফেন্সের কর্মকর্তা বৃন্দ ‌ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সিনিয়ার স্টেশন অফিসার ‌ মোহাম্মদ নজরুল ইসলাম। পরে কেক কাটা অনুষ্ঠিত হয় ‌।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ‌

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :