ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয়ে পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০০৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে ‌ উক্ত মানববন্ধন, ও ‌ স্মারকলিপি ‌ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে ‌ এবং সাধারণ সম্পাদক অপরেশ রায় অপুর সঞ্চালনায় ‌ অনুষ্ঠানের শুরুতেই ‌ মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের ‌ রুহের মাগফেরাত কামনায় ‌ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। ‌ মোনাজাত পরিচালনা করেন ‌ মওলানা আবু বকর ‌। এরপর মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় ‌ বক্তব্য রাখেন ‌ সংগঠনের সহ-সভাপতি ‌ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মোল্লা ‌ প্রমূখ। ‌

এ সময়ে ‌ বক্তারা বলেন ‌ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‌ও‌ কিন্ডারগার্টেন স্কুল গুলোর ‌ শিক্ষার্থীদের ‌ বৃত্তি পরীক্ষার সুযোগ দেবার জন্য সরকারের নিকট দাবি জানান ‌।
বক্তারা বলেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষা চালু থাকবে অন্যদিকে ‌ বেসরকারি বিদ্যালয় ‌‌ এবং কিন্টার গার্ডেন ‌ বিদ্যালয়ের শিক্ষার্থী ‌ ‌ এ পরীক্ষা থেকে ‌ বঞ্চিত হবে ‌ ‌ এটা মেনে নেয়া যায় না। ‌

অবিলম্বে এই নিয়মের পরিবর্তনের জন্য অন্তর্বর্তী কালীন সরকারের নিকট দাবি জানান । এ সময় তারা বলেন ‌ এই নিয়ম পরিবর্তন করা না হলে ‌ কোমলমতি শিক্ষার্থীরা ‌‌ ক্ষতিগ্রস্ত হবে ।

বক্তারা বলেন বাংলাদেশের প্রত্যেকটা শিশুর ‌ শিক্ষার অধিকার আছে। ‌ বৃত্তি পরীক্ষা দেবার অধিকার আছে ‌। অথচ শুধুমাত্র ‌ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‌ শিক্ষার্থীদের ‌ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং বেসরকারি ‌ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের ‌ এ থেকে বঞ্চিত রাখা হবে কেন? ‌

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ‌। এ সময় ‌ ফরিদপুরের ‌ শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের ‌ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ‌ উপস্থিত ছিলেন ‌।
এ সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্ন ব্যানার হাতে করে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয়ে পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :