মানিক কুমার দাসঃ
ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটার উদ্বুদ্ধ করন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী ফরিদপুরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) “রাইজিং উইথ রাইটস: ভোটার এডুকেশন ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ভিইপিডি)” প্রকল্পের আওতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য যে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা। প্রকল্পটি ঢাকা, ফরিদপুর ও দিনাজপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে প্রায় ৬০০০ প্রতিবন্ধী মানুষকে বিভিন্নভাবে এই ভোটার হিসেবে করণীয় সম্পর্কে নানাভাবে সচেতন করা হবে।
আজকের কর্মশালায় উপস্থিত ছিলেন বি-স্ক্যান’র নির্বাহী পরিচালক সালমা মাহবুব এবং পরিচালক ইফতেখার মাহমুদ এছাড়া স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ওপিডি) গ্রাম উন্নয়ন সংস্থা (ভিডিও) এ উদ্যোগে সহযোগিতা করে। পাশাপাশি গ্রাম উন্নয়ন সংস্থা থেকে নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো এবং আইএফইএস এর পক্ষ হতে ছিলেন মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার নাসিরুল ইসলাম এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনি ইমাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব ও জন ওকালতির বিষয়ে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। আইএফইএস এর প্রতিনিধিবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।
বি-স্ক্যান ও আইএফইএস বিশ্বাস করে, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সংবিধান প্রদত্ত ভোটাধিকার স্বাধীনভাবে, আত্মবিশ্বাস এবং মর্যাদার সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















