ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র আনোয়ার হোসেন আরাফাতকে (২৮) ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সাথে মা রিজিয়া বেগম ওরফে লিলিসহ (৫২) আরেক ভাই সাকিল ওরফে সামিকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
বুধবার  দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।একই দিন বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়ীতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও পুত্র জড়িত রয়েছে। এ সময় নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেফতার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনোয়ার হোসেন ওরফে আরাফাত। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগীতায় পিতাকে কুপিয়ে হত্যা করে।
দীর্ঘ শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে ২ বছরের কারাদন্ডের আদেশ দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :