মানিক কুমার দাসঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর জেলা স্কুল ১৮৫ বছর পুনর্মিলনী উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে ফরিদপুর জেলা স্কুল নবীন প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা বসে।
শিক্ষাজীবনে যারা এই প্রতিষ্ঠান থেকে পাস করেছিলেন এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন তারা এসে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি পুরনো সবাইকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরমধ্যে ১৯৬২ সালের একজন শিক্ষার্থী জানান তার সমবয়সী অনেকেই এখন বেঁচে নেই তারপর স্কুলকে ভালোবাসার টানে তিনি এখানে এসেছেন।

সকালে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ , এসেম্বলি, জাতীয় সংগীত পরিবেশনা , জাতীয় পতাকা উত্তোলন, এবং পরবর্তীতে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক প্রীতিলতা সরকার, অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন। এ সংবাদ লেখা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠানে পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান, আতশবাজি অনুষ্ঠান সন্ধ্যায় স্কুলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে আলোচনা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে কমিটি জানায়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















