ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বদিউল আলম তুহিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

–

বৃহস্পতিবার (১২ জুন) রাতে কুমিল্লা সদরের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বদিউল আলম তুহিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পর্নোগ্রাফি চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

–

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে পারিবারিকভাবে পরিচিত তানিয়া খানম নামে এক নারী ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে সেই ভিডিও এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৪ সালের ২২ ডিসেম্বর বোয়ালমারী থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

–

পুলিশ জানায়, পর্নোগ্রাফি ও প্রতারণায় জড়িত এই চক্রের সদস্যরা হলেন, উপজেলার হরিহরনগর গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে সেলিম খান ওরফে সুমন শিকদার (৩৩), তার স্ত্রী ফারজানা বেগম (৩২), নয়নীপাড়া গ্রামের মুক্তার মোল্লার ছেলে মুজাহিদ (২৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম (৩২) এবং আলফাডাঙ্গা উপজেলার শিকিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার মেয়ে কাকলী বেগম (৩২)।

–

জানতে চাইলে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, প্রায় ছয় মাস ধরে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে মামলার মূলহোতাকে গ্রেফতার করা হলো। এর আগে অন্যান্য আসামিদের মধ্যে কাকলী বেগম, তানিয়া খানম ও মুজাহিদকে গ্রেফতার করা হয়।

–

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

error: Content is protected !!

ফরিদপুরে পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :