ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ৩৭২ বার পঠিত

ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

ভারী বৃষ্টি ও উজান আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। যার ফলে দেশের মধ্য অঞ্চলের এই পানি প্রবেশ করতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। যারা ফলে জেলার মধুমতি, আড়িয়াল খাঁ, কুমারের পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলের প্রবেশ করছে এই পানি। এ ছাড়া পাঁচ উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি বাড়ছে। গতকাল মঙ্গলবার সকালে তা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরের বিপদসীমা ৮.৬৫ সেন্টিমিটার।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৮.৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘পানি বৃদ্ধির ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি বালু ভর্তি জিও ব্যাগ ফেল প্রাথমিক প্রোটেকশনের জন্য।’

জেলার সদর উপজেলার গোলডাঙ্গী এলাকার গৃহিণী নাছিমা বেগম জানান, ‘করে গত ৪–৫ দিন হলো পানি বাড়ছে। আমাদের বাড়ির আশেপাশে পানি চলে এসেছে। মাঠে ধান ও ধুনচে গাছ তলিয়ে যাচ্ছে।’

একই উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু জানান, ‘আমার ইউনিয়নের বেশি ভাগই চরাঞ্চল। স্বাভাবিক ভাবেই পানি বাড়ায় চরের মাঠ-ঘাট তলিয়ে গেছে। আউশ ধান ও অন্যান্য ফসলের খেত পানিতে নিমজ্জিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
ফরিদপুর অফিসঃ :