ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মানিক কুমার দাসঃ

ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার, সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর পাট গবেষনা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান, প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার, এছাড়াও অন্যান্যদের মধ্যে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়। এছাড়াও পাট চাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয় ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :