মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ কে বিজয়ী করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে শহরের আলিপুর অবস্থিত গোরস্থানের পাশে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঢালাই উপ কমিটি ও খোয়াভাঙ্গা শ্রমিক বৃন্দের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক আব্দুল মালেক শেখ সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফরিদপুর ৩ আসনে জাতীয়তাবাদী দলের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল সেখ।
বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা স্বেচ্ছাসক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শিথিল, ঢালাই উপ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোঃ শওকত, এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী নায়াব ইউসুফকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলে তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
৫ ই আগস্ট ২০২৪ এর পর দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।
বক্তারা বলেন নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন । আর তাই ফরিদপুরের উন্নয়নে চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষ প্রতীকে। ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা উক্ত সবাই যোগদান করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 



















