আপডেট টাইম :
০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
১৪৯
বার পঠিত
ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ
মানিক কুমার দাসঃ ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ । গত ১৯ নভেম্বর ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনা নাশক দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত যুবক সজীব। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অপরাধী দমনে মাঠে নামেন। কয়েক ঘণ্টার ব্যবধানে অপরাধী সজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান সাংবাদিকদের জানান , ধর্ষণের মত গুরুতর ঘটনার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাছাড়া ভুক্তভোগী ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান ও তদন্ত চলবে ।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ । গত ১৯ নভেম্বর ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনা নাশক দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত যুবক সজীব। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অপরাধী দমনে মাঠে নামেন।
কয়েক ঘণ্টার ব্যবধানে অপরাধী সজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান
সাংবাদিকদের জানান , ধর্ষণের মত গুরুতর ঘটনার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাছাড়া ভুক্তভোগী ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান ও তদন্ত চলবে ।