দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
১১২
বার পঠিত
ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে জাতীয় পাট দিবস- উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। এছাড়া সভায় পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান, পাটচাষি প্রতিনিধি মো. মোক্তার মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদান, পাটের বাজার সম্প্রসারণ এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বীজ উৎপাদন, জমি নির্বাচন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জাতীয় পাট দিবস- উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।
এছাড়া সভায় পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান, পাটচাষি প্রতিনিধি মো. মোক্তার মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদান, পাটের বাজার সম্প্রসারণ এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বীজ উৎপাদন, জমি নির্বাচন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। এর আগে জাতীয় পাট দিবস
উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।