ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ‌ জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ফরিদপুরে ‌জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি ইমামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে কল্যাণমুখী ও মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে জনকল্যাণমূলক কার্যক্রমে ইমামদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ইমামদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ইমামরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‌ ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর ‌ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

ফরিদপুরে ‌ জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :