ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেননি; প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, গোয়ালচামট মৌজার এস.এ. ১২০১ ও ১২০৩ নম্বর দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি। জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, খতিয়ান, পর্চা ও অন্যান্য কাগজপত্র তার কাছে রয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে পারিবারিক ও ব্যবসায়িক কারণে বিভিন্ন দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর ও পুনরায় নিজের নামে ফিরিয়ে নেন। দীর্ঘদিন ধরে তিনি ও তার পূর্বসূরিরা জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, উক্ত জমি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলার রায় হওয়ার আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করা হয়। এ সময় তার টিনের বেড়া ভেঙে ফেলা, কয়েকটি গাছ কেটে ফেলা এবং বেড়ার টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

মিজানুর রহমানের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ফলে তিনি নিজের বৈধ সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, জমি দখলমুক্তকরণ, প্রকৃত মালিকানা নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

ফরিদপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :