ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে লাখো মানুষের ঢল

আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি ও ফানুস উৎসব। তাইতো এই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে টাইমস ইউনিভার্সিটি ঘুড়ি উৎসব।
“চলো হারাই শৈশবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার   বিকেলে শহরতলীর ধলার মোড় নামক এলাকায় ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এ ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন করা হয়।
বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি ও ফানুস উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষাবিদ রিজভী জামান, টাইমস ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
প্রতিবছরের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো এ ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন করা হয়। এ উৎসব দেখতে প্রায় এক লাখ মানুষের ঢল নামে। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। সন্ধ্যার পরে ঘুড়ির সঙ্গে ফানুসও ওড়ানো হয়। এসময় প্রায় এক লাখ মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে উঠে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে লাখো মানুষের ঢল

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :