ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৪০-৫০ লাখ টাকা

মানিক কুমার দাসঃ

ফরিদপুর শহরের সরকারি নিউ মার্কেট সংলগ্ন মৌ সুপার মার্কেটের একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মুজিব সড়কে অবস্থিত মার্কেটটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জানা গেছে, নকশী কাঁথা ব্যবসায়ী মো. রহমানিয়ার মালিকানাধীন ‘নকশী কাঁথা গার্মেন্টস’-এর গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় পুলিশ ও আশপাশের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ নকশী কাঁথা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়া আগুন নেভাতে ব্যবহৃত পানিতে ভিজেও অনেক পণ্য নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৪০-৫০ লাখ টাকা

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :