ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ এর চার ভাতিজার নামে মামলা দেয়া হয়। মামলায় পাট ব্যবসায়ী দিপু ঘোষ জেলহাজতে, বাকি তিনজন পলাতক অবস্থায় রয়েছে। আর এই সুযোগে বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যায় চোর। এসময় চোর ঘরে থাকা নগদ টাকা-পয়সা, সোনা, ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে যায়।
এ সময় বাড়িতে তার বড় ভাতিজা দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ ছেলেমেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিল। ‌সকালে ঘর খুলতে গিয়ে ওই ঘর গুলোতে গিয়ে দেখে কোন কিছুই নেই।
এ বিষয়ে করুণা ঘোষ জানান, আমার স্বামী সহ তিন দেবরের নামে এলাকার একটি গ্রুপ জমিজমা বিরোধের জের ধরে ঢাকার একটি হত্যা মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আমার স্বামী সহ তিন দেবর রাজনীতির সাথে জড়িত না থাকলেও সেই মামলায় তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সকলে পলাতক। বেশ কিছুদিন যাবত ধরে আমাদের বাড়িতে বিভিন্ন সময় লুটপাটের চেষ্টা করা হচ্ছে।
এরই মাঝে গতরাতে কোন একটি সময় বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণসহ সবকিছু নিয়ে যায়। তবে সবচাইতে অবাক করা বিষয় এ ঘটনায় বাড়ির ব্যবহৃত সকল জামা কাপড় নিয়ে গেছে। চোরেরা পুরাতন জামা কাপড় নিয়ে যাওয়া একটি আচর্য বিষয় বলেও তিনি জানান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি এখনো আমি জানি না তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :