ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

মানিক কুমার দাসঃ

ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন, ছিনতাই এবং নারী পথচারীদের হয়রানির অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সিরিঞ্জ তুফান’ নামে পরিচিত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পথচারীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয় সৃষ্টি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া ছিল তার নিয়মিত কৌশল। এছাড়া নারী পথচারীদের পথরোধ করে শারীরিক হেনস্তা ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে একাধিকবার গ্রেফতার হলেও ভুক্তভোগীদের লিখিত অভিযোগের অভাবে আইনের ফাঁক গলে বারবার মুক্তি পেয়ে যায় সে। ফলে শহরবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার অপকর্ম নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে ‌আজ তাকে গ্রেফতার করা হয় এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কুখ্যাত এই অপরাধীকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ফরিদপুর বাসী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে কুখ্যাত ‘সিরিঞ্জ তুফান’ গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :