ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফরিদপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় ফরিদপুর জিলা স্কুলে  জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অলিম্পিয়াডের সূচনা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. হাফিজুর রহমান। একই সময় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড এর পতাকা উত্তোলন করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইয়া।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার ও জেলা সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন।
ওয়াল্ড লাইফ অলিম্পিয়াড উদ্বোধন করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. হাফিজুর রহমান বলেন,
 বন্যপ্রাণী আমাদের প্রতিবেশী। তারাও এই পৃথিবীর অধিবাসী। একটি মানুষের যেমন পৃথিবীর পৃথিবীর প্রতি অধিকার রয়েছে তেমনি প্রতিটি প্রাণির সমান অধিকার আছে। প্রাণীক’লের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ভুমিকা রাখবে।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইয়া বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জীব বৈচিত্রের রক্ষা করার কোন বিকল্প নেই। অভিযোজন ক্রিয়া সচল রাখতে হলে প্রতিটি প্রাণিকে রক্ষা করতে হবে।
জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার  বলেন, এ বিদ্যালয়ে এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকান্তরে জিলাস্কুল সম্মানিত হয়েছে।
পরে গ্যাস বেলুনের সাথে ফেস্টুন উড়িয়ে দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে। এরপর দুটি পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অষ্টম থেকে দশম এবং দ্বিতীয় পর্বে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আধা ঘন্টার পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শেষে স্কুল পর্যায়ে ১৫ জন ও কলেজ পর্যায়ে ৫ জনসহ মোট ২০জনকে চ্যাম্পিয়ন ও রানার আপ ঘোষণা করা হয়। দুটি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ছয়জন পরবর্তিতে ঢাকায় জাতীয় পর্বে অংশ গ্রহণের সুযোগ পাবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধিনে বন অধিদপ্তর এ অলিম্পিয়াডের আয়োজন করে। বন বিভাগের উদ্যোগে দেশের ৬৪ জেলায় এ অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

ফরিদপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :