ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে উচ্ছেদ অভিযানে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

রবিবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সওজ বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় কোতোয়ালি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সওজ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এস.এ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত অধিগ্রহণকৃত সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে একটি সেমিপাকা মার্কেট নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, শলাকুন্ড গ্রামের হামজা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে আসছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জমিতে নির্মাণকাজ বন্ধ করতে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নির্দেশনা অমান্য করেন। পরে উপজেলা প্রশাসন ও সওজ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বালু জব্দ করা হয়। পরবর্তীতে প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব সামগ্রী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম বলেন, ‘সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ ও রেকর্ড যাচাই শেষে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ৩১ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ‘সরকারি জমি অবৈধভাবে দখল বা সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। একাধিকবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

ফরিদপুরে উচ্ছেদ অভিযানে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :