দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব হাসান-বিন- মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল-জব্বার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার ১০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অ্যাথলেটিক্সে বালক ও বালিকাদের জন্য মোট ১৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এছাড়া গ্রামীণ খেলাধুলার মধ্যে জলডাঙ্গা, চকলেট মুখে দৌড়, মোরগ লড়াই ও ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
মানিক কুমার দাসঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব হাসান-বিন- মোহাম্মাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল-জব্বার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার ১০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অ্যাথলেটিক্সে বালক ও বালিকাদের জন্য মোট ১৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এছাড়া গ্রামীণ খেলাধুলার মধ্যে জলডাঙ্গা, চকলেট মুখে দৌড়, মোরগ লড়াই ও ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।