ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সফল অভিযান

মানিক কুমার দাসঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, সোহেল ও আবেদ নামের দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে পিস্তল ঠেকিয়ে, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তাদের এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর, ফরিদপুর আর্মি ক্যাম্প তাদের উপর নজরদারি শুরু করে।

গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, এই সন্ত্রাসীরা তাম্বুলখানার একটি পরিত্যক্ত স্থানে একটি অস্ত্র লুকিয়ে রেখেছে। এরই প্রেক্ষিতে, ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।আজ মঙ্গলবার ‌ ফরিদপুর আর্মি ক্যাম্পের যৌথ টাস্ক ফোর্স তাম্বুলখানা এলাকায় অভিযান শুরু করে এবং পরিত্যক্ত স্থান থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ মিমি, চীনের তৈরি) এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র এবং ম্যাগাজিন পরবর্তীতে ফরিদপুরের কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে বিষয়টির আইনি প্রক্রিয়া চলছে।

ফরিদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে ফরিদপুর আর্মি ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

ফরিদপুরে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সফল অভিযান

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :