ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার, সদরপুরে নিখোঁজ যুবকের পরিবারের দাবি লাশ রেদোয়ানের

-ছবিঃ প্রতীকী।

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়া বিল থেকে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সংবাদ পেয়ে সদরপুর থানায় চারদিন আগে নিখোঁজ হওয়া শেখ রেদোয়ানের পরিবার লাশ সনাক্তের জন্য ভাঙ্গা থানায় অবস্থান করছেন। পরিবারের দাবি এই লাশ রেদোয়ানের।

আজ রবিবার (১৭ আগস্ট ) দুপুর ১২ টার দিকে ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে হাসামদিয়া বিলের পানিতে ভেসে থাকা একটি যুবকের অর্ধগলিত পঁচা লাশ উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাম প্রসাদ বলেন, উদ্ধারকৃত লাশের গলাকাটা, বুকের বাম পাশে পাঁজরের নিচে কাটা জখম ও ডান পায়ের হাঁটুর নিচে কাটা জখম দেখা যায়। লাশের পেটে দুইটি জিআই তার দিয়ে দুটি মাটির বস্তা বাঁধা ছিল যেন লাশ ভেসে না উঠে। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।

এ সংবাদ পেয়ে সদরপুর উপজেলায় চারদিন আগে থেকে নিখোঁজ হওয়া শেখ রেদোয়ান (২৭) এর পরিবার দ্রুত ভাঙ্গা থানায় যোগাযোগ করে। পরিবারে দাবি, এ লাশ রেদোয়ানের।

রেদোয়ানের পারিবারিক সূত্র জানায়, গত ১৩ আগস্ট বিকেল ৫ টার সময় একটি জিক্সার মোটর সাইকেল ও একটি আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয় রেদোয়ান। তারপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাত দুইটার দিকে রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি জিডি দায়ের করে যার নম্বর ৫৪৯। নিখোঁজ রেদোয়ান সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের শেখ আবুবকর সোহেলের ছেলে। সে গাজীপুরে একটি বেসরকারি কলেজে বিএসসি বিভাগের ছাত্র।

সদরপুরে নিখোঁজ যুবক ও ভাঙ্গা থানায় উদ্ধারকৃত যুবকের লাশ একই ব্যক্তি কি না এ বিষয়ে জানতে চাইলে সদরপুর থানার অফিসার্স ইন চার্জ সুকদেব রায় বলেন, ভাঙ্গা থানায় লাশ সনাক্তের পর বলা যাবে ।

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার অফিসার্স ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে রহস্য উদ্ঘাটন করা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর

error: Content is protected !!

ফরিদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার, সদরপুরে নিখোঁজ যুবকের পরিবারের দাবি লাশ রেদোয়ানের

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :