ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্যা মনিরুজ্জামানঃ 

ফরিদপুর জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পেনশন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিএএসবি’র সচিব মেজর কামরুল হাসান খান সুমন (বীর)। এছাড়া উপস্থিত ছিলেন ডিএএসবি’র আই ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস সামাদ (বীর), প্রধান করণিক মো. মিজানুর রহমান (সিভিল) এবং ডিসপেনসারি প্রধান (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট) মৌসুমী খানম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. বখতিয়ার উদ্দিন (ইবি), যিনি ডেসওয়া ট্রাস্ট ফরিদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ল্যান্স কর্পোরাল মো. ইয়াছিন খান (বীর)।

সভায় ফরিদপুর সদর উপজেলার পক্ষ থেকে কর্পোরাল করণিক খন্দকার জালাল উদ্দিন, ল্যান্স কর্পোরাল (অব.) মো. ফিরোজ খান উপস্থিত ছিলেন। বোয়ালমারী উপজেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান (ইবি), আহ্বায়ক, বোয়ালমারী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি এবং সাধারণ সম্পাদক সৈনিক (অব.) মো. রবিউল খান। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নজরুল ইসলাম, সৈনিক মো. সামছুদ্দিন ও সার্জেন্ট হাসানসহ অনেকে অংশ নেন।

সভায় প্রধান অতিথি মেজর কামরুল হাসান খান সুমন অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশন, চিকিৎসা সুবিধা, সৈনিক ও তাদের সন্তানদের চাকরির সুযোগ এবং স্ত্রীদের ছয়টি রোগের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কল্যাণমূলক বিষয় তুলে ধরেন। তিনি উপস্থিত সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন।

তিনি জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়া তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সকলের মঙ্গল কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

ফরিদপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
মোল্যা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :