আপডেট টাইম :
০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
১১১
বার পঠিত
- ছবিঃ প্রতীকী।
ফরিদপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
মানিক কুমার দাসঃ ফরিদপুর শহরের বাইপাস সড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কাজী ওলি আহসান (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. তানজির মাহমুদ গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরসের সামনে ফরিদপুর-ভাঙ্গা–ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার দেওরা গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে এবং আহত ব্যক্তি ওই এলাকার মো. নজরুল ইসলাম ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মুন্সি বাজারের দিকে যাওয়ার সময় একটি Yamaha-MT মোটরসাইকেলকে (রেজি. নং ফরিদপুর-ল ১১-৭৭৪৯) অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি পার্শ্ব থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক কাজী ওলি আহসানকে মৃত ঘোষণা করেন। এছাড়া মোটরসাইকেলের আরোহী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক গাড়িটি শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর শহরের বাইপাস সড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কাজী ওলি আহসান (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. তানজির মাহমুদ গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরসের সামনে ফরিদপুর-ভাঙ্গা–ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার দেওরা গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে এবং আহত ব্যক্তি ওই এলাকার মো. নজরুল ইসলাম ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মুন্সি বাজারের দিকে যাওয়ার সময় একটি Yamaha-MT মোটরসাইকেলকে (রেজি. নং ফরিদপুর-ল ১১-৭৭৪৯) অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি পার্শ্ব থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক কাজী ওলি আহসানকে মৃত ঘোষণা করেন। এছাড়া মোটরসাইকেলের আরোহী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক গাড়িটি শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।