ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের মধুখালীতে পিকনিকের বাসে অগ্নিকাণ্ড

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ৩১৫ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি পিকনিকের বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার জানান, উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট খেলার মাঠ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ওই বাসের যাত্রী আরশাদ হোসেন বলেন, উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে তারা সুন্দরবনে পিকনিকের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আলিফ মিম যাত্রীবাহী বাসে করে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতেই বাসটির পেছন দিকে আগুন জ্বলে ওঠে।

“আগুন ধরা মাত্রই বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয়রা মধুখালী ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে বাসের অধিকাংশ পুড়ে যায়।”যাত্রীদের সময়মত নামিয়ে দেওয়ার কারণে প্রায় অর্ধ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান বলে জানান আরশাদ।

ফায়ার সার্ভিস বর্মকর্তা টিটব বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অনেক অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, “বাসের মধ্যে জেনারেটর দিয়ে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। ওই জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাছাড়া গাড়িটির নতুন বডি ও রং করার ফলে আগুন দ্রত ছড়িয়ে পড়ে।”

এ বিষয়ে মধুখালী থানার এস আই তাহসিন বলেন, মহাসড়কে বাসে অগ্নিকাণ্ডের পর ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুরের মধুখালীতে পিকনিকের বাসে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :