দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
২২৩
বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিক গ্রেফতার
মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।
মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।