ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের ভাঙ্গায় ‌ পৃথক দুটি অভিযানে ‌ গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ‌ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌ র‌্যাব-১০

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের ভাঙ্গায় ‌পৃথক দুটি অভিযানে ‌গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ‌৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌ র‌্যাব-১০।

–

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । গতকাল রবিবার বিকাল আনুমানিক২.৪৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে
অস্থায়ী চেকপোস্ট করাকালে দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব১৫- ০৯৪৫ তল্লাশী করে মালামাল রাখার বক্সের ভেতরে ট্যাগ নং- ২০৫৮৮৫ যুক্ত নেভী ব্লু-রঙের একটি লাগেজ হতে আনুমানিক ৩,১২,০০০/- (তিন লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

–

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রাবেয়া বেগম (৩৭), স্বামী- মানিক মিয়া, সাং- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। জাহেনারা বেগম (৬০), স্বামী- মৃত মানিক মিয়া, সাং- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়।

–

অপর একটি অভিযানে বেলা আনুমানিক ৪.১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,১২,৫০০/- (চার লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

–

গ্রেফতারকৃত ‌ মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: জামাল উদ্দিন (৪৩), পিতা- মো: নুরুল আমিন, সাং- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ও ২। মো: সোহেল শেখ (৩২),পিতা- মো: সামসেল শেখ, সাং- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

–

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

–

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গায় ‌ পৃথক দুটি অভিযানে ‌ গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ‌ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌ র‌্যাব-১০

আপডেট টাইম : ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :