ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
মানিক কুমার দাসঃ ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূ স্বর্ণা আক্তার (১৯) আত্মহত্যা করেছেন। জানা গেছে আজ সোমবার সকাল ৮ টার দিকে গৃহবধূ স্বর্ণা আক্তার (১৯), পিতা- মোঃ বেলায়েত ভূঁইয়া, স্বামী- রবিউল ইসলাম, সাং- তালকান্দা, থানা- ভাঙ্গা, পারিবারিক বিষয় নিয়ে তার স্বামী রবিউল ইসলাম এর সাথে কথা কাটাকাটি হলে স্বামী রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে তার মা ফাহিমা আক্তার ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে মেয়ে স্বর্ণা আক্তারকে বাসের আড়ার সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে স্বর্ণা আক্তার কে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূ স্বর্ণা আক্তার (১৯) আত্মহত্যা করেছেন।
জানা গেছে আজ সোমবার সকাল ৮ টার দিকে গৃহবধূ স্বর্ণা আক্তার (১৯), পিতা- মোঃ বেলায়েত ভূঁইয়া, স্বামী- রবিউল ইসলাম, সাং- তালকান্দা, থানা- ভাঙ্গা, পারিবারিক বিষয় নিয়ে তার স্বামী রবিউল ইসলাম এর সাথে কথা কাটাকাটি হলে স্বামী রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যায়।
এরপর সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে তার মা ফাহিমা আক্তার ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে মেয়ে স্বর্ণা আক্তারকে বাসের আড়ার সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে স্বর্ণা আক্তার কে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।