ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে যশোর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয়জন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চালকসহ চারজনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর দুইজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. শহিদুলের স্ত্রী নুরজাহান (৫০), তাঁদের ছেলে আরিফ (২৫) ও মেয়ে আয়েশা (২৮) এবং প্রাইভেটকার চালক যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর এলাকার জাহিদ (৩০)। নিহত অপর এক ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো বর্তমানে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

আপডেট টাইম : ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :