ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার- ২

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ সংগঠনের ৭৭ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামি মৎস্যজীবিলীগ নেতা গফফার বিশ্বাস (৩৯) ও ২ নম্বর আসামি যুবলীগ নেতা রকিবুল ইসলাম রকিবকে (৩৬) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার উপপরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত গভীর রাতে বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়, ডাকবাংলোর সামনে ও মহিলা কলেজ মোড়সহ বেশ কয়েকটি স্থানে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লিখে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রঙিন ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকির নাম দেওয়া হয় এবং ওই ব্যানার ও ফেস্টুন লাগানোর একটি ভিডিও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকসহ কয়েকজন ছাত্রলীগ নেতার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরেরদিন সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ব্যানার ও ফেস্টুনগুলি স্থানীয় লোকজন ও প্রশাসনের নজরে আসে। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমান সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও ব্যানার ফেস্টুন এলাকায় লাগিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে এ ঘটনার ৪ দিন পর বোয়ালমারী থানা পুলিশ বাদি হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার ১ নম্বর আসামি পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা গফফার বিশ্বাস ও ২ নম্বর আসামি পৌর যুবলীগের সদস্য পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রকিব। এছাড়াও মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল আলীকে ৩ নম্বর এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলা নম্বর-৫, তারিখ-০৪ সেপ্টেম্বর, ২০২৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও পোস্টার ব্যানার টানানো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার- ২

আপডেট টাইম : ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :