আপডেট টাইম :
১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৮৫
বার পঠিত
-অরূপ কুমার দে খোকন।
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অরূপ কুমার দে খোকন আর নেই
মানিক কুমার দাসঃ ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অরূপ কুমার দে খোকন (৬২) আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ শুক্রবার বেলা দুইটায় ফরিদপুরের অম্বিকাপুর পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অরূপ কুমার দে খোকন (৬২) আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ শুক্রবার বেলা দুইটায় ফরিদপুরের অম্বিকাপুর পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।