ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি; উদ্ধারসহ চারজন চোর আটক

নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার জঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধারসহ তাদের আটক করে।

আটকরা হলেন—নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের পূর্বপাড়ার রিপন শেখের ছেলে সিহাব (২৫), মনির খানের ছেলে আবির আহম্মেদ (২৩) এবং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মোস্তফা কামালের ছেলে মহাসিন (২৪), শশা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার (২৩)।

পুলিশ জানায়, ভাঙ্গারি ব্যবসায়ী জঙ্গুরদী গ্রামের মৃত ইদু শেখের ছেলে মস্তফা শেখের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দু’টি মূর্তি চুরি হয়। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে মূর্তি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তি দুটি উদ্ধার এবং দুইজনকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি; উদ্ধারসহ চারজন চোর আটক

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :