ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদ্রাসা সুপার, ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—মাদক নিয়ন্ত্রণ, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এ যাতায়াতের রাস্তার জলাবদ্ধতা নিরসন, পাইলট হাই স্কুল মাঠ ও পুকুর পাড়ে ময়লা ফেলা বন্ধ, বাজারের ফুটপাত ও রাস্তার দু’পাশের অবৈধ দখল উচ্ছেদ, কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিতকরণ এবং শিশুদের হামের টিকা কার্যক্রম জোরদার করা।

আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি জায়েদ হোসাইন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান , সমবায় কর্মকর্তা ইয়াকুব হোসেন, মৎস্য কর্মকর্তা নাঈম হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার, শিক্ষক জাহিদ হোসেন, লুৎফর রহমান, চেয়ারম্যান আজাদ খান, ইয়াকুব আলী, বেলায়েত হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মেজবাহউদ্দীন, (যুগান্তর) আব্দুস সবুর কাজল (যায়যায়দিন), লিয়াকতা আলী (ইনকিলাব), এম.এম সাইফুর রহমান উজ্জল (চ্যানেল এস ), মোস্তফা মাহমুদ ফানু (আজকের খবর অনলাইন)।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :