ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করলেন মাশরাফি বিন মতর্জা

ফরিদপুরের মধুখালীতে টি–২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফি বিন মতর্জা।

উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া খেলার মাঠে ‘আয়শা–সামী ক্রিকেট টার্ণামেন্ট’ নামে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামী ক্রীড়াচক্র এ টুর্ণামেন্টের আয়োজন করে।

ফাইনালে মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নয় উইকেটে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়।

খেলার উদ্বোধন করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফি বিন মতর্‚জা বলেন, টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না। ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে।

তিনি ক্রিকেটের প্রতি তরুণদের এগিয়ে আসার আহব্বান জানিয়ে বলেন, খেলা পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ আয়োজন খেলার প্রতি একটি গুতুরত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। তবে এ ব্যাপারে আয়োজনদের সতর্ক থাকতে হবে কেননা প্রকৃত বল দিয়েই খেলা খেলতে হবে না হলে ক্রিকেটার হওয়া যাবে না।

ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। নির্ধারিত ২০ ওভারে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাব ছয়টি উইকেট খুইয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুই উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

পরে যার নামে এ টুর্নামেন্টের আয়োজন সামী রহমান, মধুখালী পৌরসভার মেয়র চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি ছাড়াও নগদ ৩০ হাজার ও রানার আপ দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

ফাইনাল খেলায় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দলের পক্ষে ৯৮ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। ফাইনাল খেলায় ৪ারটিসহ তিনটি ম্যাচে ১১টি উইকেট লাখ করে একই দলের ইমরুল ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন।

সমাপনী খেলার আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফরিদপুর–১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি একে আজাদ ও শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম, জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শহীদুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

ফরিদপুরের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করলেন মাশরাফি বিন মতর্জা

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
শেখ মফিজুর রহমান শিপন, ফরিদপুর :