ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রেম সংক্রান্ত ঘটনার জেরে কলেজ শিক্ষার্থীকে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় সরকারি তিতুঁমির কলেজের শিক্ষার্থী মামুন হাসান (২১) কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার কালাদহ ইউনিয়নের হোরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হত্যার কাজে ব্যবহৃত চাকুসহ ঘটনাস্থল থেকে শাকিল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 এ ঘটনায় গতকাল রবিবার কলেজ শিক্ষার্থীর বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামী করে ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা করেছেন। গ্রেফতারকৃত শাকিল উপজেলার ফুলতলা গ্রামের আ. মালেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে মামুন হাসান। সরকারি তিতুঁমীর কালেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। পাশ্ববর্তী কালাদহ ইউনিয়নের নিশিন্দার পাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে তাঁর প্রেমের সর্ম্পক চলছিল। প্রেম সংক্রান্ত এসব বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে দ্বন্ধ চলছিল।
গত শনিবার রাতে মামুন হাসান খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রায় চার কিলোমিটার দূরে রাত প্রায় দশটার দিকে হোরবাড়ির উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের পাশে মেহগণি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখতে পায় পথচারিরা। লাশের পাশে শরীরে রক্তমাখা এক যুবককে চাকু হাতে দেখে পথচারিরা তাকে আটক করে বেঁধে ফেলে।পরে ফুলবাড়ীয়া থানা পুলিশ মামুনের মরদেহ ও শাকিলকে থানায় নিয়ে আসে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মামুনের বাড়িতে লোকজনের ভীড়। আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে। মা মিনারা বেগম অনেকটা বাকরুদ্ধ। মা মিনারা বেগম জানায়, রাতে খাবার খাওয়ার সময় মামুন জানতে চায়, ফরম ফিলাপের টাকা সংগ্রহ হয়েছে কি না ? গতকাল রবিবার ফরম ফিলাপ করতে ঢাকায় কলেজে যাবার কথা ছিল বলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
মামলার বাদী আসাদুজ্জামান বলেন, প্রেম সংক্রান্ত ঘটনায় ছোট ভাই মামুনকে নৃঃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকান্ড। ঘাতক শাকিলসহ মেয়ের পরিবারের লোকজনও ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। হত্যার ঘটনায় জড়িতের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, চাকু দিয়ে বুকে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ শাকিলকে গ্রেফতার করা হয়েছে । নিহতের  মৃতদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

প্রেম সংক্রান্ত ঘটনার জেরে কলেজ শিক্ষার্থীকে হত্যা

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :