ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রিমিয়ার লিগ ক্রিকেটের দলবদল পেছাল ছয় দিন

মৌসুম শুরুর আগেই একদফা পিছিয়ে গেল ঢাকার ক্লাব ক্রিকেটের দলবদল। কথা ছিলো আগামীকাল (১২ ফেব্রুয়ারি) হবে প্লেয়ার্স ড্রাফট। যেহেতু আগেই ঠিক করা খোলামেলা দলবদল হবে না, খেলোয়াড়রা নিজের ইচ্ছেমত ক্লাব বেছে নিতে পারবেন না, নতুন বছরের দলভুক্তি হবে প্লেয়ার্স ড্রাফটে।

মঙ্গলবার হোটেল সোনারগাঁয় হবার কথা ছিলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু তা পিছিয়ে গেছে ছয় দিন। প্রিমিয়ার লিগ কমিটির প্রধান সমন্বয়কারী আমিন খান আজ মধ্যাহ্নে জাগো নিউজকে জানিয়েছেন, ‘প্লেয়ার্স ড্রাফট ১২ ফেব্রুয়ারি হচ্ছে না। পরিবর্তিত সূচি ঠিক করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।’

আমিন খান আরও জানান, ‘আজ-কালের মধ্যেই ক্লাবগুলোকে প্লেয়ার্স ড্রাফটের খুঁটিনাটি বিষয় জানিয়ে দেয়া হবে এবং ক্লাবগুলোর কাছ থেকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকাও চাওয়া হবে।’

আগেই জানা এবার প্রতিটি দল গতবার খেলা সর্বোচ্চ তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং তাদের পারিশ্রমিকের ৫০ শতাংশ দলবদলের আগেই পরিশোধ করতে হবে।

এদিকে প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে যাবার ধাক্কা গিয়ে লাগছে লিগ শুরুর সূচিতেও। আগে ২৫ ফেব্রুয়ারি লিগ শুরুর কথা ছিলো। এখন যেহেতু দলবদল ছয় দিন পিছিয়ে গেছে তাই লিগ শুরু করতে আরও তিন-চারদিনের বেশি সময় লাগবে। সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন) কো-অর্ডিনেটর আমিন খান অবশ্য ১ মার্চ লিগ শুরুর কথা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রিমিয়ার লিগ ক্রিকেটের দলবদল পেছাল ছয় দিন

আপডেট টাইম : ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :