ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ গোপালগঞ্জ-১

প্রার্থিতা ফিরে পেলেন শিমুল; পাল্টাবে ভোটের সমীকরণ!

লিয়াকত হোসেন লিংকনঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাঁর এ প্রার্থিতা ফিরে পাওয়ায় এ গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও বিশ্লেষকরা।

আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

শিমুল এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করে এবং প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দেয়।

উল্লেখ্য, উল্লেখ্য, আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান এবং ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কোন নির্বাচনেই তিনি পরাজিত হননি। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়েও তিনি প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

শিমুলের পারিবারিক পরিচিতি ও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ। তাঁর পিতা খায়রুল বাকী মিয়াও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পিতার উত্তরসূরি হিসেবে শিমুলও বর্তমানে এলাকায় অত্যন্ত জনপ্রিয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ গোপালগঞ্জ-১

প্রার্থিতা ফিরে পেলেন শিমুল; পাল্টাবে ভোটের সমীকরণ!

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, নিজস্ব প্রতিনিধি :