ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবেঃ – এমপি চাঁদ

আব্দুল হামিদ মিঞাঃ

“শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।” প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন, রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহসপতিবার (২১-০৫-২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মত বিনিময় সভায় তিনি আরো বলেন, শিক্ষকদের অন্যায় কাজ থেকে দুরে থাকতে হবে। শিক্ষার মান উন্নত করুন। কোন কাজের প্রয়োজন হলে আমাকে বলবেন,আমিই এগিয়ে যাবো,তবুও স্কুল ফাঁকি দিবেননা। সময় মতো স্কুলে না আসলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বৈষম্য দেখতে চাননা। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে কাজই করবে সরকার।

সভায়, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, মিড-ডে মিল, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং নতুন কারিকুলাম বাস্তবায়ন ও বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। বক্তব্যকালে ইউএনও বলেন, “শিক্ষকদের যেকোনো সমস্যা উপজেলা প্রশাসন দ্রুত সমাধানের চেষ্টা করবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

প্রধান শিক্ষক তাসমিরি তামবিন লাবনীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্ববায়ক ফকরুল হাসান বাবলু, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর পরিচালক, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্র দলের আহ্ববায়ক এস.এম সালা উদ্দীন শামীম সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্ববায়ক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

প্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবেঃ – এমপি চাঁদ

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :