ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রয়াণ দিবসে পৈত্রিক ভিটায় মহানায়িকাকে স্মরণ

পাবনার জমিনে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য। তার বাড়িটির বর্তমান অবস্থা নিয়ে সবার মতো আমরাও দু:খিত। বাড়িটি সংস্কার করে পরিসর আরও বাড়িয়ে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখার কাজে আমরা পাশে আছি। পাবনাবাসীর মতো আমরাও চাচ্ছি সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি উন্নয়ন করে স্মৃতি সংগ্রহশালা হোক।’

মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস পাবনার পৈত্রিকভিটায় আয়োজিত স্মরণসভায় ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে সুচিত্রা সেনের আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। এ সময় তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে স্মরনসভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভারতীয় হাইকমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। আবৃত্তি শিল্পী আসাদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।

শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান বলেন, মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে পাবনায় তেমন লেখালেখি নেই, কাঙ্খিত বই বের হচ্ছেনা। সর্বোপরি তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে না। সুচিত্রাকে নতুন প্রজন্মের মাঝে জানাতে তাকে নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক বলেন, সুচিত্রা সেনের এই বাড়িটি সংগ্রহশালা করার জন্য যে প্রস্তাবনা সেটি আরও অন্যান্য প্রকল্পের সাথে প্যাকেজ হয়ে থমকে আছে। কোনো গতি নেই। সুচিত্রা সেনের বাড়িটি নিয়ে ওই প্যাকেজ থেকে বের করে শুধু একটি প্রকল্পের মাধ্যমে কাজ করলে গতি আসবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, আওয়ামীলীগ নেতা বিজয় ভূষন রায়, পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কৃষিবিদ জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম, পরিষেদর দপ্তর সম্পাদক শিশির ইসলাম প্রমুথ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রয়াণ দিবসে পৈত্রিক ভিটায় মহানায়িকাকে স্মরণ

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :