ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রবাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন

মিজান উর রহমানঃ

মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (০২ অক্টোবর) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা কবরস্থানে বাদ আসর রাজিবকে দাফন করা হয়।

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের মৃতদেহ ২০ দিনপর নানা জটিলতা শেষে গ্রামের বাড়িতে পৌঁছায়। বাড়িতে লাশ এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের আহাজারি আর কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। মৃতদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল মা মমতাজ বেগম কান্নায় ভেঙ্গে পড়েন একমাত্র ছেলের কফিনের উপর। তার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত হন রাজিব। রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদার এর মেঝো ছেলে।

নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ পিতা-মাতা ও অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ওয়েল্ডার ভিসায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার।

নানা জটিলাতা পেরিয়ে বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে দেশে পৌঁছায় তার মৃতদেহ। পরে পৌরসভার ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে ছোলনা পৌর কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

প্রবাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :