ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রবাসীর পাঠানো টাকা ‘বেহিসাবি’ খরচ করায় স্ত্রী গ্রেফতার

এফ. এম আজিজুর রহমান আজিজঃ

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ ‌‘বেহিসাবি’ খরচ করার অভিযোগে রমিজা সুলতানা আন্না নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে তার স্বামীর বাড়ি সালথার বিভাগদি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রমিজা সুলতানা (৩১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। ভুক্তভোগী স্বামী আব্দুল জব্বার মিয়া সালথা উপজেলা বিভাগদি গ্রামের আকমল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রী রমিজা সুলতানার ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ে নিয়মিত অর্থ পাঠাতেন। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ বেহিসাবি খরচ করা হয়। এছাড়া অভিযুক্ত নারীর বিরুদ্ধে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে।

সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই প্রবাসী সালথা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিষয়টি জানার পর রমিজা সুলতানাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

প্রবাসীর পাঠানো টাকা ‘বেহিসাবি’ খরচ করায় স্ত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
এফ. এম আজিজুর রহমান আজিজ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :