ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থঃ -মোমিন মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৬৫ বার পঠিত
ডেস্ক রিপোর্টঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অর্ন্তবর্তী সরকারের প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ। তাদের শাসনামলে অতিতের মতই দ্রব্যমূল্য, দুর্নীতি, ধর্ষণ, খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই-ডাকাতি, দখল-চাঁদাবাজীসহ সব ধরণের অন্যায়-অপরাধ বাড়ছে। এমনকি স্বজনপ্রীতির মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতাধররা ভাই-স্ত্রী-বাবা-বয় এমনকি গার্ল ফ্রেন্ডকেও ক্ষমতার ভাগিদার বানাচ্ছে। ২৭ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
মোমিন মেহেদী এসময় মেট্রোরেল-এর পার্টস পরে নিহত আবুল কালামের পরিবারকে কোটি টাকা আর্থিক সহায়তার দাবি জানিয়ে বলেন, ৫ লাখ টাকায় আবুল কালামের এক সন্তানের ১ বছরের ভরন-পোষনই ঠিকমত হবে না; তাই ১ কোটি টাকা সহায়তার দাবি জানাচ্ছি। সেই সাথে নতুন টিভি লাইসেন্স প্রত্যাহার, ডেঙ্গুরোধে ঢাকা উত্তর-দক্ষিণের প্রশাসকদ্বয়কে সরিয়ে সেনা বাহিনীর দক্ষ ২ জন কর্মকর্তাকে নিয়োগের দাবি জানাচ্ছি।

আমি মনে করি দেশের এমন নিদারুণ সময়ে সেনাবাহিনীই একমাত্র ভরসা। সেই ভরসাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ না করলে দেশের ও দেশের মানুষের আরো অনেক ক্ষতি হয়ে যাবে।

ঢাকা মহানগর উত্তরন নতুনধারার সদস্য সচিব বেগম ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, নিপা আক্তার প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থঃ -মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
ডেস্ক রিপোর্ট :