আপডেট টাইম :
০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
৩৫৪
বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পাংশায় জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর বিকেলে ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে ‘ক’ বিভাগে ৫ বছর থেকে ৮ বছর, ‘খ’ বিভাগে ৯ বছর থেকে ১২ বছর, ‘গ’ বিভাগে ১৩ বছর থেকে ১৮ বছর তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের শিক্ষক হিমাংশু কুন্ডু রকেট প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর বিকেলে ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে ‘ক’ বিভাগে ৫ বছর থেকে ৮ বছর, ‘খ’ বিভাগে ৯ বছর থেকে ১২ বছর, ‘গ’ বিভাগে ১৩ বছর থেকে ১৮ বছর তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের শিক্ষক হিমাংশু কুন্ডু রকেট প্রমূখ উপস্থিত ছিলেন।