ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে পিরোজপুরে বেকারদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:

দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার বেকার নারী-পুরুষ অংশ নেন। এ সময় সংগঠনের পিরোজপুর জেলা কমিটির সভাপতি তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা কমিটির সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও নেছারাবাদ উপজেলা কমিটির সদস্য মো. সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন এখনও দৃশ্যমান নয়। তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ চেয়ে বেকারদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার দাবি জানান।

এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কর্মরতদের পুনর্বহালসহ দেশের সার্বিক বেকার সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে পিরোজপুরে বেকারদের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :