ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রায় ফরিদপুরে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী

মোঃ নুরুল ইসলাম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা উপজেলা অতিক্রম করে।

এ সময় প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রায় ফরিদপুরে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী

আপডেট টাইম : ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :