ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রথম দিনেই শেষ হয়ে গেল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

অনলাইনে বিক্রি শুরুর প্রথম দিনেই ভারতের বাজারে গ্যালাক্সি এম সিরিজের দুটি স্মার্টফোন গ্যালাক্সি এম১০ ও এম২০-এর স্টক শেষ। প্রথম ধাপে যতগুলো ফোন বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো তা শেষ হয়ে গেছে। দেশটিতে দ্বিতীয় ধাপের বিক্রি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

সম্প্রতি ভারতের বাজারে নিজেদের স্বল্প বাজেটের স্মার্টফোন গ্যালাক্সি এম১০ ও এম২০ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং। মূলত মিলেনিয়ালস বা সহস্রাব্দের প্রজন্মের হাতে মানসম্মত ও ক্ষমতাসম্পন্ন ডিভাইস তুলে দেয়ার লক্ষ্যেই নতুন এই সিরিজ বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

ভারতের বাজারে গ্যালাক্সি এম১০ ও এম২০ একসঙ্গে উন্মোচন হলেও বাংলাদেশের বাজারে প্রথমে গ্যালাক্সি এম১০ নিয়ে আসা হতে পারে বলে জানা গেছে। তবে গ্যালাক্সি এম১০-এর কোন সংস্করণটি আনা হবে এবং দেশের বাজারে এর দাম কতো হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গ্যালাক্সি এম১০-এর দুটি সংস্করণের মধ্যে একটি হচ্ছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি রমের এবং অন্যটি হচ্ছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমের। দুটি সংস্করণেই রয়েছে আল্ট্রা ওয়াইড লেন্সসমৃদ্ধ ডুয়েল রিয়ার ক্যামেরা, ৬.২২ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে এবং ৩,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এম সিরিজের ডিভাইসগুলোতে প্রথমবারের মতো ওয়াটার-ড্রপ নচ প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করেছে স্যামসাং। তবে দেশের বাজারে এর দাম কেমন হবে সেটিই হচ্ছে মূল বিষয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রথম দিনেই শেষ হয়ে গেল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

আপডেট টাইম : ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :