ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রথমবারের মত পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত জন্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথমবারের মত পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানের পাশে গত বৃহস্পতিবার রাতে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানের পাশে গত বৃহস্পতিবার ১৪ জানুয়ারী প্রথমবারের মত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য জিকির, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর শুরু হয়ে রাত ১১টায় ওয়াজ ও দোয়া মহফিল শেষ হয়।

জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার ও বিষ্ণুপুর বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শরীয়তপুরের কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ, পাংশা সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার সফিকুল ইসলাম। জিকির পরিচালনা করেন হোগলাডাঙ্গী মোহাম্মদীয়া ইসলামীয়া কামিল মডেল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ ইজ্জত আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীয়তপুরের কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ।

সভাপতির বক্তব্যে আ.ন.ম আমিনুল ইসলাম বলেন, প্রথমবারের মত পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানের পাশে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের জন্য যারা সার্বিক ভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ওয়াজ ও দোয়া মাহফিল সচরাচর দেখা যায় না। তাই এই স্থানে প্রতিবছর কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য ওয়াজ ও দোয়ার মাহফিল অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগীতা ও আল্লাহ তায়ালার রহমত কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আল মামুন খান, পাংশা সরকারী কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ আহসান উল্লাহ, পাংশা সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আবু সাঈদ মোঃ নুরুল হুদা, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মাওলানা মোঃ খলিলুর রহমান, বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ, মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

প্রথমবারের মত পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত জন্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :