ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতীক কোন বিষয় নয়, বিষয় হলো প্রার্থী সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ কিনাঃ -ড. আজাবুল

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোর -১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. আজাবুল হক বলেছেন, “এবারের নির্বাচনে আপনারা যদি যোগ্য প্রার্থীকে ভোট দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা হেরে যাবেন। যেভাবে বাংলাদেশ গত ৫৪ বছর ধরে হেরে গেছে। তাই এ ব্যাপারে আপনাদের খুব সতর্ক থাকতে হবে। দল ও প্রতীকের নিজস্ব কোন ক্ষমতা নেই।

ক্ষমতা হলো প্রতীকের পেছনের ব্যক্তিটির। সে যদি সৎ ও যোগ্য হয়, তবে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। সুতরাং প্রতীক প্রাপ্ত ব্যক্তিটি যদি সৎ হয় তাহলে তাকে ভোট দিবেন। অন্যথায় যে ব্যক্তি সৎ তাকে ভোট দিবেন। একজন ডাক্তার হিন্দু না মুসলিম সেটা বিষয় নয়, বিষয় হলো তার চিকিৎসাতে মানুষ সুস্থ হয় কিনা সেটা দেখা। একজন শিক্ষক হিন্দু নাকি মুসলিম সেটা বিষয় নয়, বিষয় হলো তিনি পড়াতে পারেন কিনা।

সুতরাং প্রতীক কোন বিষয় নয়, বিষয় হলো প্রার্থী সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ কিনা। সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) বিকেলে মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে নির্বাচনী জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ড. আজাবুল সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেমন বাজারে পণ্য কিনতে গেলে যাচাই-বাছাই করে দেখে নেন, ঠিক তেমনিভাবে এমপি নির্বাচনের ক্ষেত্রেও যাচাই-বাছাই করে নেবেন। শুধু দল ও প্রতীক দেখে নয়, বরং সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ দেখে ভোট দেবেন আপনারা। তাছাড়া আপনারা হেরে যাবেন। আর আপনারা হেরে গেলে বাংলাদেশে হেরে যাবে।

নির্বাচিত হলে তিনি আপামর জনতার জন্য নিরাপদ খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। সকল সরকারি বরাদ্দ দল মত নির্বিশেষে সুষমভাবে যোগ্যদের প্রদান করা হবে। দলীয়ভাবে দুর্নীতিগ্রস্ত ও অসৎ মানুষদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে জানান তিনি। এর আগে তিনি লালপুর বাজারে তার প্রার্থী পরিচিতি, এলাকার সমস্যা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

প্রতীক কোন বিষয় নয়, বিষয় হলো প্রার্থী সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ কিনাঃ -ড. আজাবুল

আপডেট টাইম : ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :